সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কোভিড-১৯ আইসোলেশন সেন্টারে অক্সিজেন সিলিন্ডার রিফিলের দায়িত্ব নিলেন সামাজিক সংগঠন ‘নির্বাণ’র সদস্য।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের কাছে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা আরিফ আহমেদ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মোঃ বেলালের উপস্থিতিতে রিফিলকৃত ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন ‘নির্বাণ’র সদস্য সদরঘাট থানা ছাত্রলীগ নেতা মিসকাত আলভী।
এসময় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সভাপতি সোয়াদ সরওয়ার, চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগ নেতা সাঈদ উদ্দিন তানিম, মুশফিক, মুনির, নাদিম হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.