মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।
মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিমের ষাইটপাড়া প্রায় আধা কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধ নির্মানসহ বিভিন্ন দাবিতে বিশাল মানববন্ধন করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি।
বুধবার (৮ জুলাই) মাতারবাড়ী (৯নং ওয়ার্ড) সাইরার ডেইল জালিয়া পাড়া গ্রামে সাগরের পাশে জালিয়া পাড়া বাসীর ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্টিত হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, সাইরার ডেইল ৩ কিলোমিটার চরাঞ্চলের আড়াই কিলোমিটারে জিওব্যাগ দিয়ে অস্থায়ী বেড়িবাঁধ দেওয়া হলেও সাইরার ডেইলের জালিয়া পাড়ার আঁধা কিলোমিটারে বেড়িবাঁধ না দেওয়ায় জোয়ারের পানি ঢুকে পুরো এলাকা প্লাবিত হচ্ছে।
এসময় স্থানীয় ক্ষতিগ্রস্তরা বলেন, আমরা ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িঁবাধ। সাইরার ডেইলের দক্ষিণে পশ্চিমে কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাথরের বেড়িঁবাধের পানির ধাক্কা ঘুরে ফিরে এসে সাইরার ডেইল জালিয়া পাড়া এসে লাগায় লোকালয়ে পানি প্রবেশ করছে। যার ফলে জোয়ারের পানিতে ঘরবাড়ি প্লাবিত হয়ে তলিয়ে যায়।
তাই সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষন করে অনুরোধ করছি যাতে অনতিবিলম্বে অরক্ষিত এলাকায় দ্রুত বেড়িবাঁধ নির্মান করে আমাদের রক্ষা করা হোক।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.