
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।
মোংলা বন্দরের শিল্প এলাকায় সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার(৮ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে বন্দরের দুবাই সিমেন্ট মিলস এর সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় নিয়েছে পুলিশ।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মোঃ রবিউল ইসলাম জানায়, বুধবার সন্ধ্যা রাতে মোংলা-খুলনা মহাসড়কে দুবাই সিমেন্ট মিলস এর সামনে থেকে ওই প্রতিষ্ঠানের প্রকৌশলী কাওসার গাজী (৪৫) মটর সাইকেল যোগে খুলনায় যাচ্ছিল। এসময় খুলনা থেকে মোংলা বন্দরের দিকে আসা একটি খালী ট্রাক (ঢাকা মেট্র-ট-১৫-৪৬৭৫) নম্বরের ট্রাকটি মটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় মটরসাইকেলে থাকা খুলনার সোনাডাঙ্গা থানার বানরগাতী এলাকার রফিকুল ইসলামের ছেলে প্রকৌশলী কাওসার গাজী ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয়রা ওই মুহুর্তে ট্রাকসহ ড্রাইভার রবিউল ইসলাম (৬৫)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক ট্রাক ড্রাইভার ঠাকুরগাও জেলার গোবিন্দ নগর এলাকার তালাশ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম। পুলিশ ট্রাক ও নিহতের মরদেহ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে যায়। লাশের ময়না তদন্তের প্রস্তুতি চলছে বলেও জানায় হাইওয়ে থানার এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.