মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলায় অটো রিক্সার ধাক্কায় ডাঃগোলাম আম্বিয়া আদিল(৩০) নামক এক চিকিৎসকের মৃত্যূ হয়েছে ।
বৃহস্পতিবার (০৯জুলাই) বিকাল তিনটার দিকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের আদিতমারি বুড়িরবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
মৃত ডাঃগোলাম আম্বিয়া আদিল লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলা, সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া এলাকার আমজাদ হোসেন মন্ডলের ছেলে।তিনি ঢাকা বারডেম হাসপাতালে ডায়াবেটিস এর উপর (এফসিপিএস)করছিলেন।ডাঃগোলাম আম্বিয়া আদিল রংপুর থেকে ছোট ভাই সহ মটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন।
আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আদিতমারি উপজেলার ব্যাস্ততম বুড়িরবাজার এলাকায় অটো রিক্সার সাথে মটর সাইকেলটির ধাক্কা লাগলে, মটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে ডাঃগোলাম আম্বিয়া আদিল মৃত্যূবরন করেন।মটর সাইকেল চালক তার ছোটভাই সুস্থ রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.