মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনীধি।।
পটুয়াখালীর দুমকিতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে দুমকী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সবুজ সিকদারের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১১ জুলাই ) সকাল ১১টায় পটুয়াখালী - বাউফল মহাসড়কে এক মানববন্ধনের আয়েজন করা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগ এর অন্য সকল ইউনিটের প্রায় ৩'শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় দুমকী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সবুজ সিকদার বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের চাচাতো ভাই মাহামুদ সিকদার, তার ভগ্নীপতি বাকী বিল্লাহ ও স্ত্রী তাজনুর বেগম র্দীঘদিন ধরে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানী করছে। প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় আদালত থেকে নিস্পত্তি হলেও তারা ষড়যন্ত্র, অপপ্রচারে লিপ্ত রয়েছে।
সবুজ আরো অভিযোগ করে বলেন, সম্প্রতি একটি মিথ্যা ঘটনা সাজিয়ে হাসান ভাইকে জড়িয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে।এছাড়াও হাসান ভাইয়ের ব্যাবসায়ীক অংশিদার মোঃ শামীম খান প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে হাসান ভাইয়ের সঙ্গে প্রতারনা করে আসছে। ব্যবসায়ীক পার্টনার শামিমের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে শামিম কর্তৃক ষড়যন্ত্রের শিকার হয় হাসান ভাই। এমনকি হাসান শিকদারের ছোট ভাই ঢাকা মহাণগর দক্ষিন ছাত্রলীগের (উপ-দপ্তর সম্পাদক) এনামুল শিকদারের উপর আতর্কীত হামলা চালানো হয়। এছাড়াও তার বড় ভাই আব্দুর রব সিকদার ও পারিবারিক ব্যবসায় প্রতিষ্ঠানের ম্যনেজার সজিব হাওলাদারকে মারধর করে ব্যবসা প্রতিষ্ঠানকে তালা বদ্ধ করা হয়।
উক্তমাববন্ধনে দুমকি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.