শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
“মহামারি কোভিড-১৯কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়।
আজ শনিবার(১১ জুলাই ) সামাজিক দুরুত্ব বজায় রেখে বিশ্ব জনসংখ্যা দিবস’২০২০ উদযাপিত হয়েছে।
জনাব এস.এম. আতাউল হক দোলন, চেয়ারম্যান, শ্যামনগর উপজেলা পরিষদের সভাপতিত্বে বর্নিত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আ. ন. ম. আবুজর গিফারী, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর, জনাব মোঃ সাঈদ-উজ-জামান, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্যামনগর এবং জনাব এ্যাড: মোঃ আতাউর রহমান, চেয়ারম্যান, ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এবং ডা: পলাশ কুমার দত্ত, মেডিকেল অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর, শ্যামনগর।
অনুষ্ঠানে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন জনকে পুরষ্কার এবং সনদ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.