আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল হত্যাকাণ্ডের এক আসামী অস্ত্রসহ আটক।
গত ১১ জুন ফটিকছড়ি নানুপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যা হয়েছিল।প্রায় এক মাস পর সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত এক আসামীকে ফটিকছড়ি থানা আটক করেছে।আটকৃত ব্যাক্তির নাম নাছির (৪২)।সেই উপজেলা খিরাম ইউনিয়নের বাসিন্দা।
শক্রবার(১০ জুলাই ) রাত দশটার সময় উপজেলা খিরাম ইউনিয়নের হচ্ছারঘাট এলাকায় অভিযান চালিয়ে নাছিরকে আটক করে ফটিকছড়ি থানা।এ সময় পুলিশ তার কাছ থেকে ১ টি শর্টগান ও ১০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।নাছির খিরাম ইউনিয়নের দক্ষিণ খিরাম এলাকার আব্দুল মালেকের পুত্র।আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার বলেন,রাশেদ কামাল হত্যাকাণ্ডের সাথে জড়িত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.