মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ ১২ ই জুলাই(রবিবার) রাত ৭ টা দিকে মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌসের নির্দেশনায়, কালারমারছড়া পুলিশ ক্যাম্পের নবাগত এস আই রুহুল আমিনের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়। অভিযানের সার্বিক তত্বাবধানে ছিলেন কালারমারছড়া পুলিশ ক্যাম্পের এ এস আই সাইফুল ইসলাম।
কালারমারছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড তথা মাইজপাড়া গ্রাম হতে ইউপি সদস্য আবুল কাসেমের অফিসের পাশ থেকেই ইয়াবা বিক্রির প্রস্তুতির সময় আটক করা হয় তাকে। আটককৃত ব্যাক্তির নাম আব্দুল মান্নান(৩৫)। তিনি উক্ত গ্রামের স্থানীয় বাসিন্দা শামসুল আলমের পুত্র এবং অত্র ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলামের ভাতিজা।
জানা যায় এর আগেও মাদক এবং ইয়াবা মামলায় দুইবার জেলে ছিলেন আটককৃত আব্দুল মান্নান। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ছাড়া পেয়ে যান জেল থেকে।
এই বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম বলেন, ইয়াবা এবং মাদক ব্যাবসার এর সাথে জড়িত আছে কাউ কে ছাড় দেওয়া হবেনা। মাদক এবং ইয়াবা বিহীন উপজেলা বিনির্মাণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.