মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।
গহীন পাহাড়ে সন্ত্রাসীরা অবস্থানের সংবাদ পেয়ে মহেশখালী থানা পুলিশ ও হোয়ানক পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আবছার (কালাবদাকে) দুইটি দেশী বন্দুক এবং ইয়াবা সহ আটক করে।
রবিবার(১২ জুলাই) রাতে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজি পাড়ার ভিতর দূর্গম পাহাড়ি এলাকাতে পুলিশের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটককৃত আবছার প্রকাশ কালাবদার বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস অস্ত্র ও ইয়াবাসহ আবছার আটকের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.