
মো. সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হারুনর রশীদ ও তার সহ-ধর্মীনী সাবেক স্কুল শিক্ষিকা কনিকা মাহফুজকে করোনা আক্রান্ত সন্দেহে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছে। বিগত ৫/৬দিন যাবৎ স্বামী-স্ত্রী উভয়েই প্রচন্ড জ্বর, শ্বাসকস্টসহ করোনো উপসর্গে ভুগছিলেন।
অবস্থার ক্রমাবনতি দেখে আজ মঙ্গলবার(১৪ জুলাই) বেলা সাড়ে ১০টায় পটুয়াখালী এয়ারপোর্টের হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছে।
করোনাক্রান্ত পবিপ্রবি’র ভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ ও তার সহ-ধর্মীনী সাবেক স্কুল শিক্ষিকা কনিকা মাহফুজকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে এমন তথ্য জানিয়েছে আইএসপিআর।
তবে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত জানান, তাঁর (ভিসি) করোনা রিপোর্ট এখনো আমরা হাতে পাইনি। বিকেল নাগাদ পাওয়া যেতে পারে। বরিশাল শেবাচিম থেকে চিকিৎসরা জানিয়েছেন, তার লাঞ্চে সমস্যা রয়েছে। এজন্য দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের দায়িত্বরত কর্মকর্তা, ডেপুটি রেজিষ্টার ড. মো: কামরুল ইসলাম জানান, উপাচার্য ও তার স্ত্রী বেশ কয়েকদিন ধরে অসুস্থায় ভুগছিলেন। তবে করোনায় আক্রান্ত হয়েছে কিনা তা এখনো বলা যাচ্ছে না। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা গ্রহন কালে সোমবার তাদের দু’জনের নমুনা দেয়া হয়েছে। আজ বিকেলে রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। রিপোর্ট আসার পূর্বে নিশ্চিৎ করে বলা যাচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.