
মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে নতুন করে আরো ৭জন করোনা রোগী সনাক্ত হয়েছে।এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৯৮জনে।
মঙ্গলবার (১৪ জুলাই) ফকিরহাটের স্বাস্থ্য বিভাগের কাছে এই তথ্য আসে। আক্রান্তদের বাড়ির সবার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ। করোনায় আকান্তরা হলেন, ফকিরহাট সদর ইউনিয়নের মহসিন, ফারজানা, খায়রুল, মূলঘর ইউনিয়নে আল-মামুন, লতিকা, বাহিরদিয়া-মানসা ইউনিয়নের জয়নুল, নলধা-মৌভোগ ইউনিয়নের বঙ্কিম।
বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, উপজেলা থেকে এই পর্যন্ত মোট ৫০৫জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এর মধ্যে ৪৯০ টি নমুনার ফলাফল আসে। তার ভিতর থেকে ৯৮ টি রিপোর্ট পজেটিভ এসেছে। এবং এ পর্যন্ত ফকিরহাটে মোট মৃতের সংখ্যা ০৫জন। মোট ৪৭জন সুস্থ হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.