শেখ আল মামুন,সাতক্ষীরা।।
কিসমিস শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায়। কিন্তু শুকনো কিসমিস খাওয়ার বদলে ভিজিয়ে খেলে উপকার বেশি। কিসমিস ভেজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। রোজ কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই।
তাহলে চলুন জেনে নেওয়া যাক ভেজানো কিসমিস খাওয়ার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে...
১। আপনি যদি রোগ_প্রতিরোধ ক্ষমতা বড়াতে চান, তবে ভেজা কিসমিস এবং তার পানি নিয়মিত খান। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
২। শরীরকে দূষণমুক্ত করতে কিসমিস খান নিয়মিত। চারিদিকের দূষণে আপনি যখন জর্জরিত তখন সকালে খালি পেটে ভেজানো কিসমিস খেলে শরীর বিষমুক্ত হবে।
৩। নিয়মিত কিসমিস খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাই আপনি যদি নিয়মিত পেটের সমস্যায় ভোগেন, তাহলে প্রতিদিন সকালে খালিপেটে ভেজানো কিসমিস খান।
৪। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে একটি কিসমিস। এর মধ্যে থাকা পটাসিয়াম হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে।
৫। রক্ত স্বল্পতা কমাতে কিসমিস যথেষ্ট উপকারি। নিয়মিত খেলে এর মধ্যে থাকা আয়রন হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়।
৬। সুস্থ থাকার জন্য ভালো হজমশক্তি জরুরি। এক্ষেত্রে কিসমিস হজমশক্তি বাড়াতে সাহায্য করে। রোজ রাতে এক গ্লাস পানিতে কিসমিস ভিজিয়ে রাখুন। পরের দিন ভোরে সেই কিসমিস খান। কিছুদিন পরে ফলাফল নিজেই লক্ষ্য করুন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.