
শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
গোপন তথ্যের ভিত্তিতে আজ বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র্যাব। এসময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদী পার হয়ে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যাচ্ছিল সাহেদ।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, সাহেদ ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিল। এর আগেও একবার একই সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছিলো।
বিশেষ হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হচ্ছে।
সাহেদের কাছ থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব। নীল রঙের শার্টের ওপর কালো বোরকা পরে ছিলেন সাহেদ।
করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে গত ৮ জুলাই মামলা করে র্যাব। উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.