অনলাইন ডেস্ক।।
করোনায় দুই পুলিশ সদস্য কনস্টেবল মোঃ সিরাজুল ইসলাম ও কনস্টেবল ছোটন দেবের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বাণীতে আইজিপি বলেন, করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে প্রাণ দিলেন আরও দুই গর্বিত পুলিশ সদস্য কনস্টেবল মোঃ সিরাজুল ইসলাম ও কনস্টেবল ছোটন দেব। দেশ ও জনগণের কল্যাণে তাদের এ আত্মত্যাগ বাংলাদেশ পুলিশ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
আইজিপি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.