ডেস্ক নিউজ।।
১৯১৮ সালের ১৮ই জুলাই দক্ষিন আফ্রিকায় জন্মগ্রহণ করেন বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক পুরুষ নেলসন ম্যান্ডেলা। দীর্ঘ জীবনের প্রায় পুরোটাই কেটেছে অন্যায় শোষণের বিরুদ্ধে আন্দোলনে। ১৯৬২ সালে বর্ণবাদী সরকার তাঁকে গ্রেফতার করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২৭ বছর তিনি কারাগারে কাটিয়েছেন।
১৯৯০ সালে কারামুক্ত হয়ে প্রতিশোধ নয় বরং শান্তি ও ঐক্যের বাণী প্রচার করেন। ১৯৯৪ সালে আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯৯ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে অবসর নেন আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি।
আফ্রিকায় শান্তি প্রতিষ্ঠার জন্য ১৯৯৩ সালে তিনি নোবেল শান্তি পুরস্কারের ভূষিত হন। ৬৭ বছরের কর্মজীবনে তিনি প্রতিষ্ঠা করেছেন অনেকগুলো দাতব্য প্রতিষ্ঠান যা আজও বিশ্বের বিভিন্ন জায়গায় অসুস্থ, এতিম এবং দরিদ্র শিশুদের জন্য কাজ করে যাচ্ছে।
মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে ২০১০ সালে জাতিসংঘ তাঁর জন্মদিনের দিনকে ম্যান্ডেলা দিবস হিসেবে ঘোষণা করেছে। সারাবিশ্বের স্বেচ্ছাসেবীরা তাঁর ৬৭ বছরে কর্মজীবনের কথা স্মরণ করে এই দিন কমপক্ষে ৬৭ মিনিট বিভিন্ন কমিউনিটি উন্নয়ন প্রকল্পে স্বেচ্ছাশ্রম দেন। এভাবেই তিনি আজও অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছে শুভ ও কল্যাণকরের পথে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.