শেখ আল মাসুদ,ইরান।।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি মার্কিন নেতাদের উদ্দেশে বলেছেন, বোকামিপূর্ণ আস্ফালন বাদ দিয়ে ইরানের কাছে পরাজয় স্বীকার করে নিন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এক টুইটার বার্তায় তিনি আজ (শনিবার) এ কথা বলেছেন।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের মতো দেশের মোকাবেলায় কেবল শক্তিই কাজে আসে, সহিষ্ণুতা নয়।
এর জবাবে ইরানের নিরাপত্তা পরিষদের সচিব আরও বলেছেন, ৪০ বছর ধরে ইরানকে পরাজিত করতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তারা সফল হতে পারে নি। এ অবস্থায় ভিত্তিহীন দম্ভোক্তি না করে পরাজয় মেনে নেওয়াই আমেরিকার জন্য মঙ্গলজনক।
চরম বিদ্বেষী হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরণের আলোচনায় বসবে না বলে এর আগে ইরান ঘোষণা করেছে। এই দুই দেশের মধ্যে ৪০ বছর ধরে সম্পর্ক ছিন্ন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.