শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) এর দিক নির্দেশনায় পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব কাজী ওয়াহিদ মুর্শেদ স্যারের নেতৃত্বে এসআই(নিঃ) জয় বালা, এএসআই(নিঃ)/আবু তালেব, এএসআই(নিঃ)/আবুল কালাম, এএসআই(নিঃ)/নিজাম উদ্দীন সহ সঙ্গীয় ফোর্সের সহয়তায় শনিবার(১৮ জুলাই)সকাল অনুমান ০৯.৩৫ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী ১। সাগর বৈদ্য (২২) পিতা-সুজিত বৈদ্য, সাং-নগরঘাটা (রথখোলা), ২। প্রেমানন্দ সরকার প্রান্ত (২১) পিতা-অমল সরকার, সাং-নগরঘাটা, উভয়থানা-পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরাদ্বয়কে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামীদ্বয়ের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয় এবং আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.