শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার, গ্রাম হবে শহর । অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার । তারই ধারাবাহিকতায় রবিবার(১৯ জুলাই)সকাল ১০-০০ টায়,সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের নতুন গরুরহাট, খাসপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে, ফুলবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে, বিশ্বাসবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে, বড়শান্তা মহাশ্মশানে, খলিসাখালী জাম মসজিদ প্রাঙ্গণে এবং নোড়া চৌরাস্তায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সহায়তায় এবং সাবেক সফল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের মাননীয় সাংসাদ আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ,ফ,ম, রুহুল হক সাহেবের বিশেষ কোটায় এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের সাধারণ কোটায় সোলার স্ট্রিট লাইটের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্নুর, আওয়ামী লীগ নেতা মোঃ রবিউল ইসলাম, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ আবু রায়হান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তবর্গ ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.