অনলাইন ডেস্ক।।
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী চলমান করোনাকালে সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশের বীর সদস্যদের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে শাহাদতবরণকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার(২০ জুলাই)বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে পররাষ্ট্রমন্ত্রী পুলিশের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
আইজিপি মহোদয় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি থাকাকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী পুলিশের অন্তর্ভুক্তির বিষয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বলিষ্ট ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সব সময় আপনার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।
সাক্ষাতকালে আইজিপির সাথে অতিরিক্ত আইজি জনাব এস এম রুহুল আমিন, কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান (ডিআইজি) জনাব মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) প্রমুখ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.