
পটুয়াখালীর দুমকিতে ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ শফিক খাঁন (৩০) কে আটক করেছে পুলিশ।
সোমবার(২০ জুলাই) রাতে দুমকি নতুন বাজার এলাকা থেকে ওসি মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে এএসআই সোলাইমান সন্দেহভাজন শফিক খানকে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শফিক খাঁনের গ্রামের বাড়ি উপজেলার শ্রীরামপুর এলাকায়। তার পিতার নাম হাবিবুর রহমান খাঁন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান আটকের সত্যতা নিশ্চিৎ করে জানান, এ ব্যাপারে দুমকি থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.