শেখ আল মামুন,সাতক্ষীরা।।
কিডনি আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। প্রতিদিন আমাদের দুটি কিডনি ১২০-১৫০ কোয়ার্ট রক্ত, বর্জ্য এবং অতিরিক্ত তরল ফিল্টার করে ১-২ কোয়ার্ট প্রস্রাব উৎপাদন করে। এটি শরীরে কোনো বিষাক্ত বর্জ্য জমতে দেয় না এবং ইলেকট্রোলাইট নিয়ন্ত্রণ ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখার হরমোন উৎপাদনও করে। এছাড়া লাল রক্ত কনিকা উৎপাদন এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও কাজ করে কিডনি। তাই একে সুস্থ রাখা আমাদের দায়িত্ব।
কিন্তু প্রতিদিনের কয়কটি বদঅভ্যাস আপনার কিডনি রোগের জন্য দায়ী। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে।
১। কিডনি_রোগের জন্য দায়ী একটা বড় কারন হচ্ছে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা। সকলের প্রতিদিন অন্তত ২-৩ লিটার পানি পান করা উচিত।
২। প্রস্রাব অনেকক্ষণ আঁটকে রাখাও কিডনির জন্য খুবই খারাপ। কারণ প্রস্রাব আটকে রাখলে কিডনির উপর চাপ সৃষ্টি হয় যা কিডনির কর্মক্ষমতা কমিয়ে দেয়।
৩। এছাড়াও চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক (পেইনকিলার) এবং অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করাও কোনভাবেই উচিত নয়।
৪। অতিরিক্ত মদ্যপান, কোমল পানীয়, বেশি পরিমাণে মাংস ও কাঁচা লবণ খাওয়ার অভ্যাসও কিডনির মারাত্মক ক্ষতি করে।
৫। রাতে কিডনির টিস্যু তৈরি হয়। তাই রাতে কম ঘুমানো বা জেগে থাকার অভ্যাস কিডনির জন্য ক্ষতিকর।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.