মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
জার্মান প্রবাসীদের সংগঠন সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট, আশা হোফ ফর বাংলাদেশ এবং আলোকিত শিশুএর অর্থায়নে পশুর রিভার ওয়াটারকিপারএর বাস্তবায়নে মঙ্গলবার(২১ জুলাই ) সকালে মোংলার চিলা ইউনিয়নের কলাতলা-আমতলা-জয়মনি এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় কলাতলা গ্রামের পশুর নদীর পাড়ে খাদ্য সহায়তা প্রদানকালে তাৎক্ষনিক ভাবে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার বাপা নেতা মোঃ নূর আলম শেখ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার গীতা হালদার, মাহারুফ বিল্লাহ, শেখ রাফসান, দক্ষিণাঞ্চল সেবা সংঘের সভাপতি মোঃ মামুন আব্দুল্লাহ প্রমূখ।
সমাবেশে বক্তারা ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ সুন্দরবন উপকূলবাসীকে খাদ্য সহায়তা প্রদানের জন্য জার্মান প্রবাসী সৈয়দ শাকিল এবং প্রবাসীদের সংগঠন সমুহের নেতৃবৃন্দথর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্ল্যেখ্য জার্মান প্রবাসীদের সংগঠনের অর্থায়নে এবং পশুর রিভার ওয়াটারকিপারের বাস্তবায়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে চাল,ডাল,আলু,তেল ও সাবানসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.