মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট সদর উপজেলার ভৈরব দড়াটানা ব্রীজ সংলগ্ন মেরিন কলেজ ও বৈটপুর বাজার এলাকায় পিরোজপুর-বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহাসড়ক দখল করে চলছে অবৈধ গাড়ি পার্কিং ও ট্রান্সপোর্টের রমরমা ব্যাবসা,ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবকি যানচলাচল।ব্রীজের ঢাল সংলগ্ন এলাকায় রাস্তা দখল করে পার্কিং হওয়ায় ছোট যানবাহন গুলো অনাকাঙ্খিত দুর্ঘটনার আশঙ্কায় ভোগে।
সরেজমিন এ গিয়ে দেখা গেছে,পার্কিং এর কারনে রাস্তার পাশাপাশি ফুটপাতের ব্যাপক ক্ষতি হচ্ছে,নিয়মিত গাড়ি রাখার ফলে চাকার চাপে ফুটপাত নিচু হয়ে পানি জমে যাচ্ছে।গাড়ি রাখার কারনে পথচারীদের যাতায়াতের সমস্যা হয়,মহাসড়কের ওপর উঠতে হয় তাতে সড়ক দুর্ঘটনার আশঙ্কা থাকে।
স্থানীয়রা জানায়,বৈটপুর বাজার থেকে সামনে ব্রীজ এর কাছাকাছি এলাকায় খান জাহান আলী ট্রান্সপোর্ট নামক একটি এজেন্সি এ কাজ করে,ফলে বাচ্চা,বুড়ো নিয়ে অামাদের যাতায়াতের সমস্যা হয়।ফুটপাত দখল করে রেখেছে।
এ বিষয়ে ট্রান্সপো্র্ট এজেন্সির মালিকের সাথে কথা বলতে গেলে তাকে পাওয়া যায় নাই।
স্থানীয়রা এই ট্রান্সপোর্ট ব্যাবসায়ীর বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.