
মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য জীবীদের মাঝে বিনামূল্যে মৎস্য উপকরণ বিতরন করা হলো। মৎস্যজীবিদের হাতে বিনামূল্যের মৎস্য উপকরন তুলে দেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।
"মৎস্য উৎপাদন বৃদ্ধি করি,সুখী সমৃদ্ধ দেশ গড়ি" এই শ্লোগান কে সামনে রেখে এবার মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে।
শনিবার (২৫জুলাই) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য চাষী,মৎস্য জীবি ৪০জন সদস্যর মাঝে মৎস্য উপকরণ বিনামূল্যে বিতরন করা হলো।এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক ডঃ মহাম্মদ সাইনার আলম,রংপুর বিভাগীয় প্রকল্প পরিচালক ডঃআতাউর রহমান খান,লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরু- জ্জামান সুজন,সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়,জেলা মৎস্য কর্মকর্তা এস,এম,রাসেল,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদন্নবী মিঠু, মৎস্য চাষী হীরালাল রায় প্রমুখ।
এ সময় উপস্থিত অতিথি বৃন্দ দেশের মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সরকারের গ্রীহিত পদক্ষেপ সকলের সামনে তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.