চাঁদপুর প্রতিনিধি।।
মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৬শ’ পরিবার, করোনায় ভাইরাসের কারনে কর্মহীন ২শ’ পরিবার, শিশু খাদ্য ৬০ পরিবার, শুকনো খাবার দুধ চিনি ৩০প্যাকেট ও নগদ টাকায় ত্রাণ বিতরণ ৬০ পরিবার মোট ৯শ’ ৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার প্রদান করা হয়েছে।
রোববার(২৬ জুলাই)সকালে মোহনপুর ইউনিয়ন পরিষদ সামনে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার মাহফুজ মিয়া।
এ সময় মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, ইউপি সচিব মো. জসিম উদ্দিন মজুমদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ইউপি সদস্য মো. নুরুল হক, হুমায়ুন আহমেদ, হোসেন প্রমানীক, হুমায়ুন, মোর্শেদ সরকার, শাহাদাত প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.