সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(দক্ষিণ) বিভাগের অভিযানে ২৮ বোতল বিদেশী মদ সহ ০২ জন গ্রেফতার করা হয়েছে।
রবিবার(২৬ জুলাই)চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম নং-০২ গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫:৪৫ মিনিটে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ বোতল বিদেশী মদ সহ মোঃ জিল্লুর রহমান(৩৩) ও মোঃ শফিক(২৮)দ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.