মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে সরকারি খাস জমি অস্থায়ী বন্দোবস্ত করে দেওয়ার জন্য কিছু অসাধু দালাল জনসাধারনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে দুমকি থানায় অভিযোগ করেছেন ভুক্তোভোগীরা। ২০ থেকে ২৫ হাজার টাকা দিয়ে ও ঘুড়তে হচ্ছে ১০ বছর।
দুমকি ভূমি অফিসের বহিরাগত দালাল মুরাদিয়া ইউনিয়নের মো: রাজ্জাক মৃধা এর মাধ্যেমে এ টাকার আদান প্রদান করা হয় বলে যানা যায়।
সন্তোষদি মৌজার মুরাদিয়া চড়ের খাস জমি সিট নং-৩ এর সরকারি খাস জমি অস্থায়ী ভাবে বন্দোবস্ত করে দিবে বলে টাকা নিলে অদ্যবধি পর্যন্ত বন্দোবস্ত না পাওয়ার কারনে এখন টাকা চাইতে গেলে বিভিন্ন হামলা মামলার হুমকি দেয় মো: রাজ্জাক মৃধা।
ভুক্তোভোগীরা হলেন – ০১. বাদল খান (৩৫), পিতা-মৃত দলিল উদ্দিন খান, টাকা-৩০,০০০/- (ত্রিশ হাজার), ০২. মোসলেম শরীফ (৭৫), পিতা মৃত- অজু শরীফ, টাকা-২৫,০০০/- (পচিশ হাজার) ০৩. সৈয়দ মোজাম্মেদ হক (৬০), পিতা সৈয়দ মোতাহার হোসেন, টাকা-২০,০০০ (বিশ হাজার) ০৪. মো: বাবুল শরিফ (৪৫), পিতা মৃত মোহাম্মদ শরীফ, টাকা ১২,০০০ (বার হাজার) সর্ব সাং সন্দোষদী, ডাকঘর: মুরাদিয়া, উপজেলা: দুমকি, জেলা: পটুয়াখালী। সকলে মো: রাজ্জাক খানকে টাকা দিয়েছে বলে জানান। আর ও অনেক ভুক্তোভোগী রয়েছে বলে জানা যায়।
ভুক্তোভোগী বাদল খান ফোনআলাপে তিনি বলেন, ১২.০৭.২০১০ ইং তারিখে সরকারি খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য মো: রাজ্জাক মৃধার কাছে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা দেই কিন্তু আজ ১০ বছরে ও কোন সরকারি খাস জমি পাই নাই। এখন টাকা চাইতে গেলে বিভিন্ন হামলা মামলার হুমকি দেয়।
মো: রাজ্জাক মৃধা দুমকি ভুমি অফিসের কোন কর্মকর্তা কর্মচারী না, তার পর ও তার কাছে টাকা কেন দিছেন এমন প্রশ্নের উত্তরে বলেন, তার আত্মীয়স্বজন ও বড় কর্মকর্তা কর্মচারীর সাথে ভালো সম্পর্ক সরকারি খাস জমি বন্দোবস্ত করে দিতে পারবেন বলে টাকা নিয়েছেন।
মো: রাজ্জাক মৃধা ঘটনার অস্বীকার করে বলেন, আমি এ বিষয় কিছু জানি না ।
উল্লেখ্য যে, কালা জয়নাল ও একই ভাবে জনসাধারনের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে এমন অভিযোগ স্থানীয় কিছু ভোক্তাভোগীদের। দুমকি উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের জোকসাজকে প্রতারনা করে আসছে বলে জানান ভোক্তাভোগীরা।
অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা এ এস আই ইউসুব হোসাইনের সাথে ফোনে আলাপকালে বলেন, তদন্তে কিছুটা সত্যতা পাওয়া গেছে আর ও তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.