অনলাইন ডেস্ক।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের নিমিত্তে বঙ্গবন্ধু স্মারক বৃক্ষরোপণ অভিযান এবং বিশেষ শ্লোগান "সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" প্রচার করতঃ বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক সোমবার (২৭-০৭-২০২০) বিভিন্ন ধরণের ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচী পালন করা হয়।
বাফওয়ার সম্মানিত সভানেত্রী ইয়াসমিন জামান একটি ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচীর শুভ সূচনা করেন।
বাফওয়ার সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহ একযোগে সংশ্লিষ্ট ঘাঁটি/ইউনিটসমূহের অভ্যন্তরে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.