মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে মোংলা থানার আয়োজনে মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে মোংলা পৌর শহরের মোংলা কলেজ মোড় এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা থানা অফিসার্স ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে সচেতনতা বাড়াতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান জসিম।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন,শ্রমিকলীগ নেতা মোঃ সহিদুল ইসলাম দুলাল, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী রানা,মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজুল ইসলাম সানি,সাংবাদিক এনামুল হক,ওয়াসিম আরমান,আলী আজীম,শেখ রাছেল,আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন সিনিয়র সহ সভাপতি কাজী সাগর,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.