সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
ক্যান্সার আক্রান্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩১নং আলকরন ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম। তার চিকিৎসার্থে এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন।
আজ কাউন্সিলরের ভাই মোঃ তারেক ইমতিয়াজের হাতে এই অনুদান তুলে দেন।
এসময় তিনি চিকিৎসাধীন কাউন্সিলরের চিকিৎসার খোঁজখবর নেন। প্রসঙ্গত, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন আলকরণ থেকে টানা ৪ বার নির্বাচিত জনপ্রতিনিধি তারেক সোলেমান সেলিম।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.