চাঁদপুর সংবাদদাতা।।
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের হাজীপুর নূরানী ক্বাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার ৫তলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২৯ জুলাই)সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা আলহাজ্ব নূর উদ্দিন পাটোয়ারী।
উদ্বোধনকালে নূর উদ্দিন পাটোয়ারী বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেছি। আশা করছি খুব শিঘ্রই বাকী কাজ সম্পন্ন হবে। যারা মাদ্রাসার ভবনের কাজে সার্বিকভাবে সহযোগীতা প্রদান করেছেন তাদেরকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদ্ররাসার অবকাঠামোগত কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের পাঠদান উপযোগী পরিবেশ নিশ্চিৎ হবে।
তিনি আরো বলেন, আমি যতদিন বেঁচে আছি মসজিদ মাদ্রাসার জন্য যেই ডাকবে সেখানেই যাবো। আমার সাধ্যমতো দান করার চেষ্টা করবো।
এ সময় উপস্থিত ছিলেন- হাজীপুর নূরানী ক্বাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ডা. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ডা. মো. আনোয়ার হোসেন, সদস্য নুরুজ্জামান, নুরু খলিফা, সাবেক মেম্বার সুরুজ আলী, সোলায়মান, খোকন সরদার, মনির হোসেন সরদার’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.