
মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মোংলা উপজেলা বাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, "সাংবাদিক ঐক্য ফোরাম" মোংলা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ কবির হোসেন ও সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আলী আজগর খাঁন।
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আলী আজগর খাঁন বলেন, জীবনের চেয়ে বড় কিছু নয়।নিজে বাঁচুন অপরকে বাঁচতে সহযোগিতা করুন।স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্কতা অবলম্বন করুন।সকলের জন্য দোয়া করি পরিবার পরিজন আত্মীয়-স্বজন যে যেখানে পবিত্র ঈদ উদযাপন করবেন। সরকারি বিধি নিষেধ মেনে চলি।আল্লাহ সকলকে হেফাজত করুন,সুস্থ রাখুন,সুন্দর রাখুন।
সভাপতি সাংবাদিক কবির হোসেন বলেন, ঈদে পরিবার-পরিজনের নিকটে গিয়ে করোণা নিয়ে ফেরার চেয়ে একটা ঈদ স্বজন ছাড়া করা ভালো বলে মনে করি।ঈদ জীবনে বহুবার ফিরে পাবেন, পাবেননা ফিরে স্বজন। তাই আসুন সচেতনতা অবলম্বন করি সামাজিক দুরত্ব বজায় রাখি।সুখী সুন্দর জীবন গড়ি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.