শেখ আল মামুন,সাতক্ষীরা।।
চোখ আমাদের সবচেয়ে মূল্যবান ইন্দ্রিয়। দৃষ্টিশক্তি ছাড়া আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা থেকে শুরু করে টিভি দেখা, ছবি আঁকা, বই পড়ার মত আনন্দদায়ক কাজগুলো করতে পারতাম না। তাই চোখের যত্ন নেয়া অত্যন্ত প্রয়োজনীয়। আপনি কি জানেন, আপনার অজান্তেই আপনার কিছু অভ্যাসের জন্যই আপনি আপনার চোখের ক্ষতি করছেন? চলুন তাহলে জেনে নেওয়া যাক সেগুলো আসলে কি।
১। সম্পূর্ণ অন্ধকার কক্ষে টিভি দেখা ঠিক নয়। দিনের বেলা যে দরজা বা জানালার আলো টিভি স্ক্রিনে প্রতিফলিত হয়, সেগুলো বন্ধ রাখাই ভালো। সাধারণত ১০ ফুট দূর থেকে টিভি দেখা উচিত।
২। প্রসাধনী চোখের জন্য ক্ষতিকর। অতিরিক্ত প্রসাধনী চোখে ব্যবহার করলে অ্যালার্জিক কনজাংটিভাইটিস, ব্লেফারাইটিস, স্টাই ইত্যাদি রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে।
৩। চোখ ভালো রাখতে প্রতিদিন #ঘুমাতে যাওয়ার আগে ঠান্ডা ও পরিষ্কার পানি দিয়ে চোখ ভালোভাবে ধুয়ে ঘুমানো উত্তম।
৪। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের সঠিক সময়ে চিকিৎসা না নিলে চোখের স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
৫। মূলত ধুলোকণা, কীটপতঙ্গ, ছোট ইটপাথর বা কাঠের টুকরা থেকে শুরু করে ছোট খেলার বল নানা কিছু আছে হঠাৎ চোখে পড়তে পারে। বিশেষ করে বাচ্চারা খুব ঘন ঘন চোখ কচলাতে বা #চুলকাতে থাকে, যেটা একেবারেই করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.