
অনলাইন ডেস্ক।।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশের উপকূলীয় অঞ্চলে পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ করছে সরকার। এসব স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণের ফলে আশ্রয়কেন্দ্র গুলির বহুমূখী ব্যবহার সম্ভব হবে। বাংলাদেশের সরকারের দুর্যোগ মোকাবেলার জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য দেশের কাছে প্রশংসিত হয়েছে।
মঙ্গরবার(৪ আগস্ট) মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেলাবুনিয়া জি এম এস মাধ্যমিক বিদ্যালয় বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক।
শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা সিটি মেয়র আরো বলেন,জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশে ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস-বন্যা বেড়ে গেছে। জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্ব দায়ী হলেও তারা যথাযথভাবে আমাদের ক্ষতিপূরণ দিচ্ছে না। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে সুন্দরবন নিজেকে উজাড় করে দিয়ে মায়ের মতো উপকূলবাসীকে সব সময়ই রক্ষা করে থাকে। তাই সুন্দরবন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
উল্ল্যেখ্য ২ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়,জি এম এস মাধ্যমিক বিদ্যালয় বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মান কাজ বাস্তবায়ন করে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.