অনলাইন ডেস্ক।।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বন্যাদুর্গত জেলা কুড়িগ্রামে এক ত্রান বিতরন অনুষ্ঠানে বলেছেন, করোনা ও বন্যা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ঢাকতে, জনগণের দৃষ্টি সরাতে আওয়ামী লীগের নেতারা বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে।
মঙ্গলবার(৪ আগস্ট) কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে রিজভী বলেন, শুরুর দিকে করোনা মোকাবিলার প্রস্তুতি নিলে ভাইরাসটি এতো প্রভাব বিস্তার করতে পারত না। সরকার তখন দলীয় কর্মসূচী নিয়ে ব্যস্ত ছিল। করোনা নিয়ন্ত্রণে কোনো কাজ করেনি। সরকার করোনা নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ। তারপরও প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য সরকারের মন্ত্রী এমপিরা বানিয়ে অসত্য, মিথ্যা কথা বলছেন। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মানুষ করোনায় মারা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে করোনার প্রকৃত তথ্য মানুষকে জানালে তারা সচেতন হতে পারত। কিন্তু সরকার সেটি না করে মিথ্যা বলছে যে, করোনা নিয়ন্ত্রণে আছে।
তিনি বলেন, করোনার মধ্যে বন্যায় মানুষের উপর যেন মরার উপরে খরার ঘা। বানভাসি মানুষ না খেয়ে হাহাকার করছে। রাস্তার উপরে আশ্রয় নিয়েছে। সরকার বানভাসি মানুষের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তাদের ত্রাণ দেয়া হচ্ছে না। সরকারি সহয়তা করা হচ্ছে না।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, করোনার মধ্যে সরকারের স্বাস্থ্যখাতে বাজেট গতানুগতিক। তারা মেগা প্রজেক্ট নিয়ে ব্যস্ত। কারণ মেগা প্রজেক্ট থেকে টাকা পয়সা অর্জন করা যায়। স্কুল, কলেজ, হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। সেদিকে সরকারের কোনো নজর নেই। করোনার ভয়াবহতায় মানুষ কাতরাচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মানুষ রাস্তাঘাটে মারা যাচ্ছে। এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল ঘুরে চিকিৎসা পাচ্ছে না- এই হচ্ছে সরকারের সফলতা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.