
জাফর,কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি।।
দীর্ঘদিন জমি নিয়ে বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ছোটভাই বড়ভাই এবং ভাতিজাকে কোপানোর ঘটনা ঘটে।
আছমা বেগম(২২) নাগরিক কাগজকে বলেন, 'জমি নিয়ে বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার চাচার পরিবারের সঙ্গে তার ভাইদের কথা কাটাকাটি হয়। এ সময় তার চাচা বেলাল (৪০) ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার ভাই আনোয়ার হোসেন(৩৫) এর ডান গালে কোপ মারেন,এতে তার গাল কেটে দাঁতের মাড়ি মারাত্মকভাবে জখম হয়। বেলাল(৪০) আরও বেপরোয়া হয়ে কোপাতে শুরু করেন তার বড়ভাইকে(আলী আকবর)। হামলায় আলী আকবর ও তার বড়ছেলে আনোয়ার হোসেন আহত হন। পরে তাদের নোয়াখালী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.