প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৭:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২০, ৭:২৮ পি.এম
চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেছেন আ জ ম নাছির উদ্দীন

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন বায়েজিদ থানা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্প্রতিবার( ৬ আগস্ট) দুপুরে বায়েজিদ বোস্তামী মাজার গেইট সংলগ্ন এলাকায় সংগঠনের এই কার্যালয় উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এসময় নগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, সহসভাপতি আবদুল নূর নবী লেদু, শামসুল আলম, মাঈনউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম কুতুবী,জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মাঈনুল হাসান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সাহেদ ইকবাল বাবু,তথ্য সম্পাদক মাসুদ আলম,সদস্য শফিকুল ইসলাম শফি, নূর সাজু,বাহার উদ্দিন, মাহফুজুর রহমান, শামসুদ্দিন বাদল, শ্রমিক নেতা সেলিম রেজা শামীম, মো শাহজাহান, লুৎফর রহমান জুয়েল, খোকন আলমগীরসহ রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.