
মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে ।
৫আগষ্ট (বুধবার) রাতে উপজেলার মধ্য রাজেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে ।এতে স্থানীয় বসতিদের মাঝে অনেকটা আতংঙ্ক ছড়িয়ে পড়েছে ।
ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়দের সুত্র জানায়, সংঙ্গবদ্ধ একটি চোর চক্র (বুধবার) গভীর রাতে ওই গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী আব্দুস ছালাম হাওলাদার , একই গ্রামের বাসিন্দা রায়েন্দা বাজারের গার্মেন্টস ব্যাবসায়ী মোঃ মামুন জোমাদ্দার ,কৃষক মোঃ মিজান জোমাদ্দার, আব্দুল হাকিম হাওলাদার ও দিন মজুর মোঃ সৈয়দ হালাদারের বসত ঘরের সিঁদ কেটে প্রবেশ করে ৫/৬টি মোবাইল ফোন, কয়েক হাজার নগদ টাকা ও মুল্যবান অনেক মালপত্র নিয়ে পালিয়ে যায়।বসত বাড়ীর মালিকরা ঘুম থেকে জেগে সকালে ঘরের মাল পত্র তছনছ সহ সিঁদ কাটা দেখলে চুরির বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়।
উল্লেখ্য চলতি বছরে উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক বাড়ীতে চুরির ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট চোর চক্রের কাউকে আটক কিংম্বা লাখ লাখ টাকার লুন্ঠিত কোন মালামাল উদ্ধার না হওয়ায় সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহীনি সহ স্থানীয় জনপ্রতিনিধিদের ভুমিকা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে।
তবে, এ ব্যাপারে শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইয়েদ জানান, রাজেশ্বরের চুরির বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরেরা ৩টি মোবাইল নিয়েছে।তবে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এছাড়া বৃষ্টির মৌসুমে টুকিটাকি কিছু চুরি হলেও পুলিশ তৎপর আছে এবং ইতিমধ্যে চোর সহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.