
মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
গাজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিত্তে বুধবার সকালে মোংলা পোট পৌরসভার দিগন্ত স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতাদের আটক করা হয়।এসময় তাদের শরির তল্লাশি করে একশ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো কবরস্থান রোড এলাকার বাসিন্ধা মোঃ সোহাগ সরদার(২০), মালগাজী গ্রামের বাসিন্ধা মোঃ হাসিব চৌকিদার ও কবরস্থান রোডের রাতারাতি কলোনির বাসিন্ধা কবির ফরাজি(৫০)।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওছি) মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান,মাদক নিমূলে নানা ধরনের কর্মকান্ড অব্যাহত রেখেছে মোংলা থানা পুলিশ।এর ধারাবাহিকতায় সোর্সের মাধ্যমে খবর পেয়ে ওই তিন মাদক কারবারিকে গাজা বিক্রয়ের সময় হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১)এর ১৯ এর (ক)ধারা মোতাবেক মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.