প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৬:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২০, ৮:৫৯ পি.এম
দেবহাটা থানায় গাঁজা সহ ২ আসামী গ্রেফতার

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায় দেবহাটা থানায় গাঁজাসহ ২ আসামীকে গ্রেফতার করা হয়।
শুক্রবার(৭ আগস্ট) সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল জনাব মোঃ শেখ ইয়াছিন আলী স্যারের তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই নয়ন কুমার চৌধুরী, সঙ্গীয় এএসআই মো: শামীম হোসেন, ও ফোর্স এর সহায়তায় দেবহাটা থানাধীন শিমুলিয়া সাকিনে জনৈক রমজান আলী (৪৫), পিতা-মৃত নজর আলী গাজী এর পুকুরের সামনে পাকা রাস্তার উপর হইতে গাঁজা সহ ১। রকিব সরদার (৫৪), পিতা- নূর মোহাম্মদ স্থায়ী : গ্রাম- শিমুলিয়া, উপজেলা/থানা- দেবহাটা, সাতক্ষীরা, বাংলাদেশ ২. আরশাদ সরদার (৩৬), পিতা- মৃত ছালামত উল্লাহ সরদার স্থায়ী : গ্রাম- শিমুলিয়া, উপজেলা/থানা- দেবহাটা, সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন।
এ সংক্রান্তে দেবহাটা থানায় মাদক আইনে মামলা রুজু হয়। আসামীদ্বয়কে বিচারার্থে ইং-০৮/০৮/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.