মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছেন, বারইখালী ফেরিঘাট এলাকার জলিল কাজী(৩৫), মুন্নি বেগম(২৩) ও হাসিনা বেগম৪২)।
শুক্রবার (৭ আগস্ট)বিকেল ৬টার দিকে পুলিশ এদেরকে আটক করে।
এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার মাদক ব্যাবসায়ী হাসিনার বাড়িতে অভিযান চালানো হয়।অভিযানে আটক জলিল, হাসিনা ও মুন্নির শরীর তল্লাশি করে ২৪ পিচ ইয়াবা, ৩০ পুরিয়া গাঁজা, দুটি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ২১ হাজর ৫৮২ টাকা জব্দ করা হয়।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও এ কর্মকর্তা জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.