মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার(৮ আগস্ট) সকালে উপজেলা মহিলা বিষয় অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই।
তারা জাতির প্রত্যেকটি ন্যায় সংগ্রামে শেখ মুজিবের পাশে থেকে উৎসাহ, অনুপ্রেরনা ও ত্যাগের কথা তুলে ধরেন।
স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশিক্ষিত ছয় নারীর হাতে সেলাই মেশিন ও দুঃস্থ দুই নারীকে নগদ টাকা প্রদান করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় সারা দেশে একযোগে এ কর্মসূচী পালিত হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.