মো: সুমনমৃধা,দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে রিতু আক্তার (১৪) নামের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খা বাড়িতে এ অপমৃত্যুর ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বেলা সাড়ে ১২টায় ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো.কামাল হোসেনের কিশোরী কন্যা দুমকি একে মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী রিতু আক্তার (১৪) বসত:ঘরের দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওপরে ওই স্কুলছাত্রীর কোন সারা শব্দ না পেয়ে পরিবারের লোকজন খুজতে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বেলা সাড়ে ১২টায় ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.