প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২০, ৮:৪৫ পি.এম
রুহিয়ার ঢোলার হাঁটে সাংসদ ও তার স্ত্রীর রোগ মুক্তি কামনায় মন্দিরে প্রার্থনা

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি।।
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ঠাকুরগাঁও -১ আসনে সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি ও তার স্ত্রী অন্জলী রানী সেন’র সুস্থতা কামনায় ঢোলারহাঁট শ্রী শ্রী গৌরলাল চৌধুরী শিব মন্দিরে বিশেষ প্রার্থনা ও কীর্তন অনুষ্ঠিত।
সোমবার (১০ আগস্ট) এসময় সনাতনী নারী ও পুরুষ ভক্তরা গীতাপাঠ, ধর্মীয় সংগীত ও সমবেত প্রার্থনায় অংশ নেন, এবং সাম্প্রতিক সময়ে করোনা রোগে আক্রান্ত এমপি ও তার স্ত্রীর সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ২১ নং ঢোলার ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, ঢোলারহাঁট ইউনিয়ন যুবলীগ সভাপতি দিলিপ কুমার বর্মন,সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র রায়, মন্দির সভাপতি বাসুদেব চন্দ্র বর্মন, মারেয়া বরুণ চৌধুরী।
প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন পুরোহিত শ্রী বিধান চন্দ্র চক্রবর্তী।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.