হিলি প্রতিনিধি:
দিনাজপুর হাকিমপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি ফেরদৌস ওয়াহিদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১১ আগস্ট) রাত ৮ টায় প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন হাকিমপুর থানার নবাগত ওসি ফেরদৌস ওয়াহিদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু,প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আলতাফ হোসেন,সহ-সভাপতি রবিউল ইসলাম সুইট,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেম উদ্দিন,সাহিত্য সংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক মো: তারিকুল সরকার,ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ,কার্যনির্বাহী সদস্য রমান বসাক,অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান,বাংলাভিশন টিভি'র হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির,বাংলাটিভি হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খান, আমাদের সময়ের হিলি প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সকালের সময়ের হিলি প্রতিনিধি তাছির উদ্দিন বাপ্পি, দৈনিক জয়পুরহাট খবর এর হিলি প্রতিনিধি মোকছেদুল মোমিন,নতুন সময়টিভি হিলি প্রতিনিধি শাহিনুর আলম শাহিন দৈনিক দুরন্ত সংবাদের হিলি প্রতিনিধি নুরুজ্জামান হোসেন জামানসহ অনেকে উপস্থিত ছিলেন ।
সভায় পুলিশ সদস্যদের উদ্দ্যেশে প্রেসক্লাবের সভাপতি বলেন,সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়,সেই লক্ষ পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে হবে,প্রকৃতিক মাদক ব্যবসায়ীকারা তাদের চিহিৃত করুন,অনেক সময় দেখা যায় মাদক ব্যবসায়ীকে আটক করার পর সাধারণ মানুষের নাম দিয়ে মামলা করা হয়। সেই দিকে লক্ষ রাখতে হবে হিলিতে এমন যেনো না হয়।
নবাগত ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি নতুন এসেছি,আমার একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়।আপনাদের সহযোগিতা আমার একান্তকাম্য।আপনাদের সহযোগিতায় আমি হিলিকে মাদক মুক্ত করার চেষ্টা চালিয়ে যাবো।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.