
মোংলা প্রতিনিধি।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের নির্দেশে মোংলা পৌর এলাকার বিভিন্ন জামে মসজিদ, এতিমখানায় ফলদ বৃক্ষ বিতরণ করলেন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম।
বুধবার (১২ আগস্ট) দুপুরে বিভিন্ন মসজিদ ও এতিমখানার প্রতিনিধিদের কাছে তিনি নিজে গিয়েই এসব ফলদ বৃক্ষ বিতরণ করেন।
নেছারিয়া খানকা শরীক এতিমখানা ও মাদ্রাসা, সিগনাল টাওয়ার জরিন কুলসুম এতিমখানা ও মাদ্রাসা, কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, নতুন কবরস্থান জামে মসজিদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এসব ফলদ বৃক্ষ বিতরণ করা হয়। এসময় শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
পরিবেশ সুরক্ষায় আমাদের বেশি বেশি করে বৃক্ষরোপণ করা উচিত।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.