
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।
শনিবার (১৫ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার পক্ষির চর এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে।
এসময় ট্রলার তল্লাশি করে দুইশ’ হাত ইলিশের জাল, দুইশ’ হাত নাইলনের তৈরি হরিণ শিকারের ফাঁদসহ কয়েককটি দা ও ছুরি জব্দ করা হয়। আটককৃতরা হলেন- পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মুনসুর আলী বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস (৩৫), ইব্রাহিমের ছেলে মো. ইউনুচ (১৮), একই গ্রামের মো. ইসমাইলের ছেলে মো. মোস্তফা (৩০), একই সায়রাবাদ গ্রামের আ. হকের ছেলে শুকুর আলী (১৯), উত্তর কাঁঠালতলী গ্রামের আ. হামিদের ছেলে ইলিয়াস (৩০), তালুকর চরদুয়ানী গ্রামের হাবিব মোল্লার ছেলে রাজু (২৫) ও মঠবাড়িয়া উপজেলার নলি গ্রামের আ. ছালাম কাজির ছেলে জাকির কাজি (৩৫)।
সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পক্ষির চর এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ সাত হরিণ শিকারিকে আটক করা হয়েছে। সুন্দরবন থেকে আটককৃতদের বাগেরহাটে নিয়ে গেছেন বন রক্ষিরা। আগামীকাল সকালে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.