প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৩:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২০, ৯:০৬ পি.এম
প্রথম বারের মতো ইবির ল্যাব স্কুলে কলেজ শাখা চালু

আর এম রিফাত,ইবি প্রতিনিধিঃ
দীর্ঘ প্রতিক্ষার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল্যাব স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইবির ল্যাব স্কুল এন্ড কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার প্রতিটি বিভাগে ৫০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে। ভর্তির যোগ্যতা বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় জিপিএ ৩.৫।
কলেজের অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একাদশ শ্রেণীতে শিক্ষা কার্যক্রমের গুনগত মান
নিশ্চিত করার জন্য উপাচার্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে এতদিন প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত চালু ছিল।বর্তমান প্রশাসনের মেয়াদকালে স্কুলটির শিক্ষার গুণগত মান ও অবকাঠামো উন্নয়নের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দীর্ঘ দুই যুগ পর শিক্ষক-কর্মচারীদের চাকরি নিশ্চিতকরণ সহ ৮.২৪ কোটি টাকা ব্যায়ে ৫ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ অন্যতম। চলমান উন্নয়নের ধারাবাহিকতায় একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমোদন পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.