মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ,বন্দরে পন্য ওঠানামার কাজ বন্ধ

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরে লঘুচাপে মৌসুমী বায়ুর সাথে মিশে বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

ফলে মঙ্গলবারও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে।এর প্রভাবে সোমবার দিবাগত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত মঙ্গলবার দিনভর অব্যাহত রয়েছে।রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত সকালেও অব্যাহত থাকার কারণে মোংলা বন্দরে অবস্থানরত সার ও ক্লিংকারসহ বিভিন্ন পণ্যবাহী ১৫টি বিদেশী বাণিজ্যিক জাহাজের মালামাল ওঠানামার কাজ সম্পূর্ন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।

তিনি আরো বলেন, বষার্য় প্রতিদিনই কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এরমধ্যে যখন বৃষ্টি কমছে তখন কাজ শুরু হচ্ছে, আবার যখন বাড়ছে তখন বন্ধ থাকছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দর জেটির অভ্যন্তরের কার্যক্রম।

এদিকে বৃষ্টির পানিতে পৌর শহর ও শহরতলীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।এছাড়া এখানকার বেশ কিছু সংখ্যক চিংড়ি ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা এজেডএম তৌহিদুজ্জামান বলেন, সকাল থেকে বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়ে তালিকা নির্ণয় করা হচ্ছে।দুপুরের দিকে সঠিক সংখ্যা জানানো সম্ভব হবে।

টানা বৃষ্টিপাতে এখানকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুর ও রিক্সা-ভ্যান চালকেরা।

তবে এমন টানা বৃষ্টিপাত মঙ্গলবার দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Share this news as a Photo Card

18 August 2020

মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ,বন্দরে পন্য ওঠানামার কাজ বন্ধ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে