প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২০, ২:৪৪ পি.এম
নাজির হাট ও কাজির হাট সড়কে আরো পৌনে ৪ কোটি টাকা বরাদ্দ

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম উত্তর জেলা নাজিরহাট-কাজিরহাট সড়কে আরো পৌনে ৪ কোটি টাকা বরাদ্দ দিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর সম্মানিত চেয়ারম্যান, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। একই সাথে আরো ২ সড়কে প্রায় ৭৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন তিনি।
উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানায়, চলতি ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার গুরুত্বপূর্ণ ‘নাজিরহাট-কাজিরহাট সড়ক’ (১০ কিলোমিটার থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত) সংস্কারে তৃতীয় পর্যায়ে ৩ কোটি ৭০ লাখ ৬৫ হাজার ৩ শত ২১ টাকা বরাদ্দ হয়েছে। গত ১৬ আগষ্ট এ টাকা অনুমোদিত হয়। এ নিয়ে নাজিরহাট-কাজিরহাট সড়কের জন্য তিন দফে সর্বমোট বরাদ্দের পরিমাণ ১০ কোটি ৭১ লাখ ১২ হাজার ৪ শত ২৭ টাকা। প্রথম ধাপে (০ কিলোমিটার থেকে ৫ কিলোমিটার পর্যন্ত সড়ক সংস্কারে)
গত নভেম্বর মাসে সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী তাঁর অনুকূলে দেয়া বরাদ্দ থেকে ৩ কোটি ২২ লাখ ৭২ হাজার ৪ শত ৩৫ টাকা এবং দ্বিতীয় দফে (৫ কিলোমিটার থেকে ১০ কিলোমিটার পর্যন্ত সড়ক সংস্কারে) গত মার্চ মাসে বরাদ্দ করা হয় ৩ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৬ শত ৭১ টাকা।
এ প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী এসএম হেদায়েত বলেন, নাজিরহাট-কাজিরহাট সড়কটির দৈর্ঘ্য ১৬ কিলোমিটার। প্রথম ধাপে বরাদ্দকৃত অর্থের দ্বিতীয় দফা টেন্ডারের পর মূল্যায়ন প্রক্রিয়ায় রয়েছে। দ্বিতীয় ধাপের বরাদ্দকৃত অর্থের টেন্ডার শেষে চুক্তি উত্তর কার্যাদেশ হয়েছে। আগামী ২৩ আগষ্ট থেকে (৫ কিলোমিটার থেকে ১০ কিলোমিটার পর্যন্ত) কাজ শুরু করবে ঠিকাদার।
গত ১৬ আগষ্ট প্রাপ্ত তৃতীয় পর্যায়ে বরাদ্দকৃত অর্থের টেন্ডার খুব শীঘ্রই হবে। ‘মুজিব বর্ষের অঙ্গিকার-সড়ক হবে সংস্কার’ শ্লোগানে উদ্বেলিত হয়ে সর্বশেষ বরাদ্দটি সরকারের নিজস্ব অর্থায়নেই হচ্ছে। এলজিইডিতে প্রথম ‘ফেভার মেশিন’ এর সাহায্যে এ সড়কটি নির্মাণ করা হবে। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর অক্লান্ত প্রচেষ্টায় আমরা এ সড়কটি সংস্কারে পুরো অর্থই পেয়ে গেলাম।
এছাড়া সাংসদ প্রচেষ্টায় ফটিকছড়ির ২নং রাস্তার মাথা থেকে আলী আকবর সড়ক হয়ে সুন্দরপুর-হারুয়ালছড়ির আমান বাজার পর্যন্ত সড়কটি সংস্কারে ৪০ লাখ ৯০ হাজার ৮ শত ৪৯ টাকা এবং নাজিরহাট পৌরসভা এলাকার পূর্ব ফরহাদাবাদ হজরত মতিউর রহমান শাহ মাজার
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.